২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:১০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় চিকিৎসক নেতার কক্ষে ইয়াবা গাঁজা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার প্রচার ও জনসংযোগ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সুমন রায়ের ব্যক্তিগত চেম্বার থেকে এক হাজার ৬৫০ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, গাঁজা-ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং নগদ এক লাখ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে।
দীর্ঘদিন পর্যবেক্ষণের পর খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার বিকেলে যৌথভাবে ‘হেলথ গার্ডেন’ নামে ওই হাসপাতালে অভিযান চালায়। হাসপাতালের অংশীদার ডা. সুমন রায়ের কক্ষটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আসাদুজ্জামান হীরা (৩০) ও অথৈ (২২) নামে দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর।
তিনি বলেন, ডা. সুমন রায়ের কক্ষ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। সেখানে বিদেশি মদের বোতল ও গাঁজা এবং ইয়াবা সেবনের উপকরণ পাওয়া গেছে। এ কারণে ওই কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। আটক হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে।
ঘটনার পর থেকে ডা. সুমন রায় পলাতক রয়েছেন বলে তিনি জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন