২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:২৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা করলো সৎ মা

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১

  • শেয়ার করুন

খুলনার তেরখাদায় ঘুমন্ত শিশু তানিশা আক্তারকে (৫) কুপিয়ে হত্যা করেছে তার সৎ মা তিথি আক্তার মুক্তা (২২)।
সোমবার (০৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তানিশা ওই গ্রামের খাজা শেখের মেয়ে। খাজা শেখ পেশায় একজন পুলিশ কনেস্টবল।

স্থানীয়রা জানান, তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের খাজা শেখ বিগত সাড়ে ৭ বছর আগে তাসলিমা বেগমকে বিয়ে করেন। বছর দেড়েক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে একমাত্র সন্তান ছিল তানিশা আক্তার। মা-বাবার বিচ্ছেদের পর তানিশা আক্তার মায়ের সাথে নানা বাড়িতে ছিলেন। কিছুদিন আগে তানিশা বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

এদিকে খাজা শেখ নতুন করে তিথি আক্তার মুক্তা নামের আরেক নারীকে বিয়ে করেন। জানা যায়, খাজা শেখের নতুন স্ত্রী মুক্তা তার সৎ সন্তানকে মেনে নিতে পারছিলেন না। শিশু তানিশা বাবার বাড়িতে আসলে বিভিন্ন সময়ে অমানবিক নির্যাতন করতেন। রাতে শিশু তানিশা আক্তার তার দাদির কাছে ঘুমিয়ে ছিল। সেখান থেকে তাকে তুলে নিয়ে যান সৎ মা তিথি আক্তার মুক্তা। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।

এসময়ে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা শিশু তানিশা আক্তারকে মৃত ঘোষণা করেন।

তেরখাদা থানার তদন্ত পরিদর্শক মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু তানিশাকে হত্যার অভিযোগে তার সৎ মাকে আটক করা হয়েছে। কি কারণে শিশুটিকে হত্যা করছে তা জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন