১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৩৪

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খুলনায় আলোচিত নয়ন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১

  • শেয়ার করুন

জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা শিক্ষা অর্থনীতি বিনোদন লাইফস্টাইল বিজ্ঞান ও প্রযুক্তি প্রবাস মতামত
খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানুল্লাহ হলের সামনে প্রকাশ্যে কুপিয়ে নয়নকে কুপিয়ে হত্যা করার ঘটনায় শাকিব নামের এক আসামিকে মাগুরা জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন শাকিব।

মামলার তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার এসআই আশিক জানিয়েছেন, গত ২৯ জানুয়ারি নয়ন হত্যাকাণ্ডে দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নং আসামি শাকিবকে (১৯) বৃহস্পতিবার মাগুরা জেলার শ্রীপুর থানার দাড়িয়াপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী লবনচরা থানার মোহাম্মদনগর ফাতেমা মসজিদের পশ্চিম পাশে ঘাসের মধ্যে থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে সংঘটিত সংঘর্ষে গত ২৮ জানুয়ারি বিকেলে খুবির খান বাহাদুর আহসানুল্লাহ হল গেটের বিপরীতে নয়নকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত নয়ন নগরীর গল্লামারী ইসলামনগর এলাকার মো. মালেক সরদারের ছেলে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন