২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:২৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনার ৩ হাসপাতালের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটারঃ খুলনার ৩টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ৮ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (০৫ আগস্ট) খুলনার ৪ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার সোনাডাঙ্গার কাজী নাজির উদ্দিন (৬৭), সদরের নুরজাহান(৭৮), যশোরের অভয়নগরের রহমত আলী (৬৫), খুলনা সদরের শামসুর রহমান (৫৫) ও যশোরের রূপা (৩১)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাটের দেলোয়ার হোসেন (৫২) নামের এক রোগী মারা গেছেন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নগরীর গোপালগঞ্জের ফরিদ আহমেদ (৫৮) ও খুলনার দাকোপের পরিতোষ (৭০) নামের ২ রোগী মারা গেছেন।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন