২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:৪৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনার দুই হাসপাতালে করোনায় ৩ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটার : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া তিনজনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দু’জন রয়েছেন।
খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।
এর আগে রোববার (৮ আগস্ট) খুলনার হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুমেক হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার রূপসার নাসিমা (৩৫) নামে এক রোগী মারা গেছেন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাটের মোংলার বিশ্বাস আতাউর রহমান (৭৫) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু পাইরা বাজারের ফজলুর রহমান (৬৫) নামে দুই রোগী মারা গেছেন।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন