২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:১০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনার তিন হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২, ২০২১

  • শেয়ার করুন

খুলনার সরকারি-বেসরকারি তিন হাসপাতালে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০২ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গে তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনায় ১০ জন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনা পজিটিভ আট জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে ৯ জন, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন করে পজিটিভ রোগীর মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের তালিকার চার জনই খুলনার। বাকি তিন জন বাগেরহাটের।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত এখানে ১৯৮ ভর্তি রয়েছেন। এর মধ্যে রেড জোনে ১০৫ জন, ইয়োলো জোনে ৫৩ জন, আইডিইউতে ২০ জন ও আইসিইউতে ২০ জন। নতুন ভর্তি হয়েছেন ৩৫ জন। আর ছাড়পত্র নিয়েছেন ৩৮ জন। মারা গেছেন ৯ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ছয় জন। আর তিন জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১২ জন। পুরুষ ছয় জন ও মহিলা ছয় জন। ছাড়পত্র নিয়েছেন ছয় জন। মারা গেছেন একজন। এখানে বর্তমানে মোট রোগী ভর্তি ৭০ জন। পুরুষ ৩৩ ও মহিলা ৩৭ জন।

খুলনার বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৯৩ জন করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। নতুন ভর্তি হন ১৭ জন। ছাড়পত্র নিয়েছেন আট জন। মারা গেছেন একজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় এখানে ৩৩ নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন