২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:২৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

খুলনায় রাশেদুল হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০

  • শেয়ার করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলার চাঞ্চল্যকর ভ্যানচালক রাশেদুল ইসলাম গাজী (১৭) হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।

বিচারক রায়ের আদেশে বলেন, আসামিদের প্রত্যেককে রাশিদুল হত্যার পর লাশ গুম করার চেষ্টার কারণে ২০১ ধারায় প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা আদেশ দেয়া হয়। একইসাথে হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকায় ৩০২ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে মোঃ রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও মো শহিদুল ইসলাম। তিনজনই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার আদেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ আগস্ট রাশেদুল ইসলাম গাজী বটিয়াঘাটার জয়পুর গ্রামের নিজ বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। পরদিন ২০ আগস্ট সকালে পুলিশ আমির হামজার বাগানের পাশ থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে। এরপর রাশিদুল এর পিতা হালিম গাজি বাদী হয়ে বটিয়াঘাটা থানা অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। ২১ আগস্ট সকালে পুলিশ রাশেদুলের মস্তক উদ্ধার করে।

এই মামলার তদন্ত শেষে পুলিশ চলতি বছরের ১৪ জানুয়ারি তিনজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানী শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে পিপি এনামুল হক, আসামী পক্ষে গাজী রাজু আহমেদ, মঞ্জিল হোসেন মামলাটি পরিচালনা করেন। দীর্ঘ শুনানির পর খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী তিন জনের ফাঁসির আদেশ দেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন