২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:৩৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫

  • শেয়ার করুন

খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রূপসা বাইপাস রোড সংলগ্ন, লবণচরা থানাধীন স্থায়ী ক্যাম্পাসে বৃহস্পতিবার বেলা ১১ টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী।
তিনি বলেন, খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ^বিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরও সুনাম বয়ে আনতে পারে এ ব্যাপারে শিক্ষার্থীদের আরও সজাগ হতে হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারে বিশ^বিদ্যালয়টি অনন্য ভূমিকা পালন করছে। স্থায়ী ক্যাম্পাসের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে এর নব দিগন্ত উন্মোচিত হলো।
এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ড. মোঃ রেজাউল আলম, সদস্য মিসেস নাহিদ নেওয়াজী, মোঃ মিজানুর রহমান, সৈয়দ হাফিজুর রহমান, মোঃ আজিজুল হক, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর, ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ রউফ বিশ^াস, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজির ডীন মোঃ ইনজামাম-উল-হোসেন, প্রক্টর মোঃ আছাদুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, প্রকল্প পরিচালক মোঃ রেজাউল আলম, ডেপুটি রেজিস্ট্রার মরিয়ম আকতার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল মোমিন নোমানী।

পরে এ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। পিঠা উৎসবে বিভিন্ন স্টলে শতাধিক দেশীয় বাহারি পিঠা শোভা পায়। অতিথিবৃন্দ সকল পিঠা স্টল পরিদর্শণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন