১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৩২

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: পিছিয়ে পরা ও সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিক কর্মকান্ড স্থিতিশীল ও লাভজনক ভাবে পরিচালনা করার স্বক্ষমতা অর্জনের লক্ষ্যে খুলনায় “অ-আনুষ্ঠানিক নগর অর্থনীতির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অন্তর্গত উইই প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় নগরীর নতুন বাজারস্থ সিএসএস আভা সেন্টারের সভাকক্ষে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনার এপিসিও এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, বিসিক এর ডিজিএম গোলাম সাকলাইন, মাসাস এর পরিচালক শামীমা সুলতানা শিলু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা, রূপান্তরের পরিচালক স্বপন দাস গুহ এবং পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত হোসেন। এছাড়াও জিও, এনজিও, সিবিও, চাইল্ড ফোরাম, ইউথ ফোরাম, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, উইই প্রকল্পের আবেদা সুলতানা।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত আলোচনায় ওয়ার্ল্ড ভিশনের উইই প্রকল্পের এমন উদ্যোগকে স্বাদুবাদ জানান। তিনি বলেন এ প্রকল্প খুলনার নারীদের অর্থনৈতিকভাবে স্বচ্ছল করবে। নারীরা যে অবহেলিত নয়, সেটাও প্রমানিত হবে।

সভাপতি ফুলি সরকার উইই প্রকল্পের সার্বিক বিষয়বস্তু তুলে ধরে বলেন, খুলনা শহরের ৩১টি ওয়ার্ডে এই প্রকল্পের আওতায় ১ হাজার ১৬০ জন নারীকে অর্থনৈতিক কর্মকান্ডে স্থিতিশীল রাখতে বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হবে। যা পরোক্ষভাবে ৬ হাজার জন সুবিধাভোগ করবেন। প্রকল্পের মেয়াদ ২ বছর (২০২৫-২০২৭) এবং এর অনুমোদিত বাজেট ৩ লক্ষ ইউএস ডলার।

তিনি আরও বলেন, কর্মহীন বা বেকার নারী যারা কাজের জন্য আগ্রহী, নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষি ও অকৃষি পন্য উৎপাদনকারী নারী, দক্ষতাবৃদ্ধির জন্য বৃত্তিমূলক প্রশিক্ষন গ্রহনে আগ্রহী নারী, সামাজিকভাবে বঞ্চিত বা পিছিয়ে পরা পরিবারের নারী সদস্য, জলবায়ু অভিবাসী পরিবারের নারী সদস্য, একক মা ও মহিলা প্রধান পরিবারের নারী সদস্য (বিধবা, তালাকপ্রাপ্ত), প্রতিবন্ধী নারী এবং সংখ্যালঘু পরিবারের নারী সদস্যরা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন।

এছাড়াও তিনি বলেন, প্রকল্পের আওতায় যেসকল নারী সুবিধা গ্রহন করবেন অ-আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে বা উপার্জনে সম্পৃক্ত নারী উৎপাদক ও উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারিত হবে এবং ন্যায়সঙ্গতভাবে তাদের ব্যবসার অনুকূল পরিবেশ তৈরী হবে বলে আমরা আশাকরি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন