২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১২:৫৯

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কেসিসি মেয়রের সাথে বিসিসি’র কাউন্সিলরদের মতবিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : পারস্পরিক শিখন কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন(কেসিসি)’র মেয়রের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের মতবিনিময় সভা আজ (মঙ্গলবার) সকালে খুলনা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানের শুরুতে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সততা, কর্মদক্ষতার সাথে কল্যাণমূলক কাজ চালু রাখার আহবান জানান। নবনির্বাচিত কাউন্সিলরদের খুলনা সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন প্রসঙ্গে মেয়র বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। এরই অংশ হিসেবে খুলনাতেও রাস্তা-ঘাট,পয়ো:নিষ্কাশন, বর্জ্যব্যবস্থাপনায় ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বরিশালের নবনির্বাচিত কাউন্সিলররা মেয়রের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বরিশাল শহরকে দৃষ্টিনন্দন নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপুসহ কেসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন