২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:০৬

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

কাল থেকে খুলনার বড় বাজার পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: জুন ২১, ২০২০

  • শেয়ার করুন

আগামীকাল সোমবার ২২ জুন থেকে পাঁচ দিনের জন্য খুলনার বড় বাজারের পাইকারিসহ নিত্য প্রয়োজনীয় সকল দোকান পাট বন্ধ থাকবে। এটিই খুলনা বিভাগের সবচেয়ে বৃহৎ ও প্রাচীন বাজার। যেখানে প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতার আনাগোনা হয়।

রোববার (২১ জুন) সন্ধ্যায় ব্যবসায়ী নেতার এ সিদ্ধান্ত নিয়েছেন।

খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান বলেন, সমগ্র বাংলাদেশে করােনা ভাইরাস যে ভাবে মহামারী আকারে ধারন করেছে, সেভাবে খুলনায় প্রতিদিন বহু মানুষ এই রােগে আক্রান্ত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাজার সমিতির অন্তর্ভূক্ত কিছু ব্যবসায়ীও করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন এবং কিছু কিছু ব্যবসায়ীও আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় আছেন। ফলে এই বাজারে করােনা ভাইরাসের ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। তাই সকলের সুস্থ থাকার জন্য আগামী ২২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত আমাদের সমিতির অন্তর্ভূক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা ধান-চাল বনিক সমিতির সভাপতি মনির আহমেদ বলেন, করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমাদের পক্ষ থেকে সকল ধান ও চালের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ জুন থেকে ২৬ জুন সকল এ জাতীয় দোকান বন্ধ থাকবে।

জানা গেছে, খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতি ও খুলনা ধান-চাল বনিক সমিতি আওয়াতাভুক্ত রয়েছে বড় বাজারের প্রায় সকল নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান পাট।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন