১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১২:৫৩

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

কবর থেকে সুগন্ধি বের হওয়ার খবরে মানুষের ঢল

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০

  • শেয়ার করুন

সিলেট অঞ্চলের প্রখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে সুগন্ধি বাতাস বের হওয়ার খবরে সেখানে ভিড় জমিয়েছে ভক্তরা।

ভ্যাকসিনের আগেই ২০ লাখ মানুষের মৃত্যু হবে
সিলেটে গণধর্ষণের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা
স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ করল ছাত্রলীগের কর্মীরা
গত বুধবার রাতে কানাইঘাট উপজেলায় এ খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে সেই কবরের পাশে ছুটে আসেন মুসল্লিরা। বৃহস্পতিবার দিনভর তার কবরে ভক্ত-অনুসারীদের ভিড় ছিলো। এ নিয়ে চতুর্থবারের মতো এ ঘটনা ঘটেছে।

কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হারুনুর রশীদ চতুলী বলেন, বুধবার মাগরিবের নামাজের পর ছাত্ররা মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে এক ধরনের সুগন্ধ পান। পরে তারা খবর দিলে আমরাও তা অনুভব করি।

জানা গেছে, আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন খ্যাতিমান আলেম, সমাজ সংস্কারক ও লেখক ছিলেন।

তৎকালীন পাক-পার্লামেন্টারিয়ান সদস্য এ আলেমের হাদিস বিশারদ হিসেবে উপমহাদেশে ব্যাপক খ্যাতি রয়েছে। সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন তিনি।

এ ব্যাপারে কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির বলেন, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) ছিলেন উপমহাদেশের একজন কিংবদন্তি। তিনি শুধু বাংলাদেশে নয়, আরব বিশ্বেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তার কবর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো সুবাতাস প্রবাহিত হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন