২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:৫২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

কপিলমুনিতে সংবর্ধনা অনুষ্ঠানে সচিব তপন ঘোষ; মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা (খুলনা) থেকেঃ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশব্যাপী সর্বাধিক গুরুত্ব দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় কপিলমুনি ছিল দক্ষিণাঞ্চলের অন্যতম রাজাকার ঘাটি। এখানে রাজাকারদের পতনের মধ্যদিয়ে শত্রুমুক্ত করেন বীর মুক্তিযুদ্ধারা। আর সে কারণে ১৯৭১ সালে কপিলমুনি অঞ্চলজুড়ে রয়েছে ঐতিহাসিক স্মৃতি সমুহ। যার স্মৃতি সংরক্ষণের জন্য ও এখানকার বীর মুক্তিযোদ্ধাদের কল্যানে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বৃতি দিয়ে বলেন, তিনি মুক্তি যোদ্ধাদের কল্যানে কাজ করছেন। মুজিব বর্ষে একটি পরিবার গৃহহীন থাকবে না।

তিনি রবিবার বিকালে খুলনার কপিলমুনিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন।

কপিলমুনি মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন কাঁচা বাজার চত্ত্বরে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা, সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরাফাতুল আলম, পাইকগাছা থানা ওসি (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, খুলনা বিএল কলেজের প্রফেসর মোঃ হারুনার রশিদ, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সভাপতি এড. শেখ তৈয়ব হোসেন নুর, কপিলমুনি বনিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ। উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সংসদের সাধারণ সম্পাদক ও কপিলমুনি বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক উপাধ্যক্ষ আফসার আলী, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, বীর মুক্তিযুদ্ধা রনজিৎ রায়, আব্দুল লতিফ, আনোয়ার হোসেন, সরদার ফারুক আহমেদ, শেখ জামাল হোসেন, শেখ আব্দুল ওদুদ, সৈয়দ সালাম উল্লাহ, শেখ টুকু মাষ্টার, শেখ আব্দুল গফুর, সহ আরো অনেকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন