২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৩৫

শিরোনাম
সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত

উপকূলে শীতে জুবুথুবু অবস্থা, কম্বল না পাওয়ায় ক্ষোভ দরিদ্রদের

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : হঠাৎ করে যেন শীত জেঁকে বসে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলে। শীতের প্রকোপ বেড়েছে, তারমধ্যে বইছে বাতাসও। তাই প্রচন্ড শীতে এখানকার জনজীবনে জুবুথুবু অবস্থার সৃষ্টি হয়েছে।

গত দু’ তিনদিন ধরে শীতের প্রকোপ আগের তুলনায় বেড়েছে। এতে শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বস্তিতে বসবাসকারী নিতান্ত দরিদ্র শ্রেণী পেশার লোকজন। শীতে গরম কাপড় কেনার সামর্থ্য না থাকলেও তারা চেয়ে থাকেন ত্রাণের (কম্বল সহায়তা) দিকে। অথচ এখনও পর্যন্ত তারা পাননি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন কম্বল সহায়তাও। তা নিয়ে ক্ষুদ্ধ এসব শীতার্ত মানুষেরা।

ভ্যান চালক মোঃ খলিলুর রহমান ও মামুন বলেন, প্রচন্ড শীত পড়ছে এখনও কেউ একটা কম্বল দেয়নি। দিন এনে দিন খাই ভাল একটা কম্বল কেনার সামর্থ্য নাই।

শহরের বস্তি এলাকার মোঃ সেলিম ও রহিমা বেগম বলেন, প্রতি বছর শীত আসলেই বিভিন্ন লোক কম্বল নিয়ে আসতো। এখন পর্যন্ত কেই একটা কম্বল দিলোনা। শীতে তারা খুব কষ্টে আছেন।

শুক্রবার (১২ জানুয়ারী) সন্ধ্যার পর পৌর শহরের ট্রেডার্স রোড, শ্রমকল্যাণ রোড, বালুরমাঠসহ বস্তির লোকজনে দেখা গেছে আগুন জ্বালীয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম বলেন, সংসদ নির্বাচনের জন্য সবাই ব্যস্ত ছিলাম। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতি বছরের মতো দরিদ্রের এবারও কম্বল দেওয়া হবে। দু’ একদিনের মধ্যে হত দরিদ্রের কাছে সেই কম্বল পৌঁছে দেওয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন