১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:০২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা’ সমাপ্ত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী “সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’ আজ বৃহস্পতিবার (১৮-০৯-২০২৫) ঢাকার বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী দিনে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ হতে অনুষ্ঠিত পাঁচদিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী মোট ১৯ টি স্বর্ণ জয় করে শীর্ষস্থান অর্জন করেছে।

এছাড়াও, নৌবাহিনী ০৪ টি রৌপ্য এবং ০৭ টি ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতায় সেনাবাহিনী মোট ০৪ টি স্বর্ণ, ১৯ টি রৌপ্য এবং ১২ টি ব্রোঞ্জ পদক অর্জন করে দ্বিতীয় স্থান ও বাংলাদেশ বিমান বাহিনী ০৪ টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অধিকার করে।

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সঃ সংখ্যা ২০২২০৫৪৪ মোঃ সামিউল ইসলাম, এলমিউজ এবং সঃ সংখ্যা ২০২৩১৪৬৩ কাজল মিয়া, পিও (পিটি-১) উভয়ই ০৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতি ইভেন্টে স্বর্ণ পদক লাভ করায় যৌথভাবে সেরা খেলোয়াড় বিবেচিত হন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন