২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:৫০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

৬ ঘণ্টা পর সচল হলো ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১

  • শেয়ার করুন

টানা ৬ ঘণ্টা ডাউন থাকার পর সচল হলো বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে সচল হয় সাইটটি। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অচল হয়ে পড়েছিল।

এদিকে ডাউন ডিটেকটরে হোয়াটসঅ্যাপের জন্য প্রায় ৮০ হাজার মানুষ এবং ফেসবুকের জন্য ৫০ হাজারের বেশি রিপোর্ট করেছেন যে, তারা এসব ব্যবহার করতে পারছেন না।

ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট, যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে।

বিবিসির খবরে বলা হয়েছে, অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।

ফেসবুকের যোগাযোগ বিভাগের কর্মকর্তা অ্যান্ডি স্টোন টুইটারে বলেন, আমরা এ বিষয়ে অবগত। কিছু কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপ বা অন্য কোনো মাধ্যমে অ্যাক্সেস করতে পারছে না। যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি এবং এ অসুবিধার জন্য দুঃখিত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন