১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:১০

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

২৩ লাখ ঘুষের টাকাসহ বেনাপোলের কাস্টমস কর্মকর্তা আটক।

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেন কে ২৩ লাখ ঘুষের টাকাসহ বিমানবন্দরে আটক করেছে ডিজিএফ আই।

বৃহস্পতিবার সকালে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বেনাপোল কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে।তারা আইনগত ব্যবস্থা নেবে বলে ওই গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যশোর বিমানবন্দরে আসেন। সেখান থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা তার।কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই ‘টাকা পাচারের’ খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন। মুকুল বিমানবন্দরে আসার পর তাকে ২৩ লাখ টাকাসহ আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। বেনাপোল কাস্টমস হাউসের হাতে তুলে দেওয়া হয়েছে।
মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার উক্ত ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেন এর সাথে আরেক জন রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জড়িত রয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন