২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৯:৫৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

১৬ জেলায় একদিনে ১০৬ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

একদিনেই প্রাণঘাতি করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ১৬ জেলায় ১০৬ জনের প্রাণহানি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, পাবনা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন করে, নওগাঁর দু’জন এবং কুষ্টিয়া ও যশোরের একজন করে মারা গেছেন। এদের ৭ জনের করোনা পজেটিভ ছিলো বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে প্রাণ গেছে ১৯ জনের। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এরমধ্যে বরিশালের ৬, ঝালকাঠির ৪, পটুয়াখালীর ২ এবং বরগুনার একজন। বরিশাল মেডিক্যালে মৃত্যু হওয়া ১৯ জনের মধ্যে ৯ জন করোনা পজেটিভ ছিলো।

ময়মনসিংহ মেডিকেল করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত ও ১২ জন উপসর্গ নিয়ে মারা যান।

খুলনায় তিনটি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের ৬ জনের করোনা পজেটিভ ছিল। কুষ্টিয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন করোনা আক্রান্ত ছিলেন। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এহাড়া সাতক্ষীরায় ৯ জনের মৃত্যু হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন