১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৪৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

১০ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট এর উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৫ : ২২-২৪ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ০৩ দিন ব্যাপী ‘১০ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে। উক্ত টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি/বিদেশি সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করছেন। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার (২৪-০১-২০২৫) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন, এসজিপি, এনডিসি, পিএসসি, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, বিএসপি, এসপিপি, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক, ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লেঃ কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (অবঃ), বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন