২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৪১

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

০৭-০৯ ব্যাচের উদ্যোগে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠান

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩

  • শেয়ার করুন

এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের খুলনার বন্ধুদের উদ্যোগে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার (১ এপ্রিল) নগরীর মোস্তফার মোড় বাইপাস এলাকায় বিসমিল্লাহ নগর মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের এতিম শিশুদের সাথে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এতিমখানার মুহতামিম মাওলানা মোঃ আনোয়ারুল করিম। এর আগে তিনি মা-বাবা ও অভিভাবকহীন এ সব শিশুদের সাহায্য ও সহযোগিতা করতে সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের প্রতি আহ্বান করেছেন।
এ সময় এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচ খুলনার হাসানুর রহমান তানজির, শামীম আহমেদ, শেখ রবি, মো: বিল্লাল হোসেন, নাজমুল আহসান, খায়রুল আলম রাজু, আলী নেওয়াজ, মিকদাদ খান, রবিউল ইসলাম রানা, রফিকুল ইসলাম, হাসানুল ইসলাম, মো: আনিসুর রহমান, শামসুল আরেফিন লিওন, উজ্জল খান, শেখ মুজাহিদুল ইসলাম সোহাগ, বেল্লাল হোসেন সজল, মো: হোসেনসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
২০০৭ সালে এসএসসি এবং ২০০৯ সালে এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের নিয়ে ফেসবুক গ্রুপ ভিত্তিক এই ব্যাচ বিভিন্ন সামাজিক, মানবিক ও দুর্যোগ-বিপর্যয়েও বন্ধুরা মিলে কাজ করে থাকে।
দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে এতিমখানা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ শাফায়েত সরদার বলেন, এই রমজান উপলক্ষে আপনাদের যাকাত, সাদাকায় জারিয়া ও সাদাকা আমাদের এখানে দান করে সহযোগিতা করার আহবান জানান। এছাড়াও সকলের সামর্থ্য অনুযায়ী দান করে এতিমখানার পাশে থাকবেন বলে তিনি সকলের প্রতি আশা ব্যক্ত করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন