১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:০৩

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

স্ত্রীর মামলায় মোংলা বন্দরের ওয়ার্লেস অপারেটর গ্রেফতার

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় মোংলা বন্দরের হারবার বিভাগের ওয়ার্লেস অপারেটর (বেতার চালক) মোঃ শাহীনুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৮টায় শহরের পৌর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মটর সাইকেল যৌতুক চেয়ে না পেয়ে স্ত্রীকে মারধর করার অভিযোগে গত ১১ মার্চ রাতে
বন্দর কর্তৃপক্ষের ওয়ার্লেস অপারেটর শাহীনুল ইসলাম এবং তার মাসহ পাঁচজনের বিরুদ্ধে স্ত্রী ফাতেমা তুজ জোহরা (২৪) বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বরাত দিয়ে মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম আরও বলেন, বিয়ের পর ২০২২ সালের ২৫ ডিসেম্বর শাহীনুল ইসলাম পৌর শহরের সিঙ্গাপুর মার্কেটের ব্যবসায়ী তার শ্বশুর তোফায়েল আহমেদের কাছ থেকে এক লাখ টাকা ধার নেয়। সেই টাকা না দিয়ে কিছুদিন পর মটর বাইক কিনবে বলে তার স্ত্রী ফাতেমা তুজ জোহরার মাধ্যমে আরও সাড়ে তিন লাখ টাকা যৌতুক চায়। সে টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২০২৩ সালের ২৪ জুলাই রাতে দেড় বছরের মেয়েসহ তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। মারধরে সহযোগীতা করেন শাহীনুল ইসলামের মা আনোয়ারা বেগম (৫৩), বোন শারমিন আক্তার (১৯), শামীমা নাসরিন আক্তার ঝুমুর (৩৫) ও তার জামাই আনোয়ারুল আজিম (৪৩)।

এই পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শাহীনুল ইসলামের স্ত্রী ফাতেমা তুজ জোহরা। এই মামলায় শাহীনুল ইসলাম গ্রেফতার হন। তাকে বুধবার (২০ মার্চ) সকালে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় ওসি কে এম আজিজুল ইসলাম।

জানতে চাইলে এ বিষয়ে শাহীনুল ইসলামের বাবা মোংলা বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহেরকে ফোন করা হলে তিনি নিউজটি না করার জন্য অনুরোধ করেন।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া বলেন, ‘ওয়ার্লেস অপারেটর শাহীনুল ইসলামের বিরুদ্ধে নারী ও নির্যাতন আইনে মামলা হয়েছে শুনেছি। এখন তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন