২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:৪৭

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

সৌদিতে ঈদ বুধবার, বাংলাদেশে বৃহস্পতিবার

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য ডেস্ক : সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়নি। সুতরাং দেশটিতে ঈদ হচ্ছে বুধবার (১০ এপ্রিল)। সোমবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে সৌদির চাঁদ দেখা কমিটি।

এই তথ্য নিশ্চিত করার আগে সৌদির চাঁদ দেখা কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি বলেছিলেন, মেঘের কারণে শাওয়াল মাসের চাঁদ দেখা কঠিন হয়ে পড়েছে। তাই সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা অসম্ভব হবে বলে জানান বিখ্যাত মুসলিম জোতির্বিজ্ঞানী ইসা আল-গাফিলি। কারণ হিসেবে তিনি বলেন, সোমবারেও সূর্যের আগে চাঁদ অস্ত যাবে ও সূর্যাস্তের পর পর্যন্ত নতুন চাঁদের জন্ম হবে না।

আরেক জ্যোতির্বিজ্ঞানী মুতাইব আল-বারগাশ জানিয়েছিলেন, সৌদির আবহাওয়া কিছুটা মেঘলা। তবে ঈদের চাঁদ দেখতে বড় কোনো বাধা নেই।

ইসলামের সূতিকাগার হওয়ায় সৌদিতে ঈদের চাঁদ দেখতে পাওয়া নিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে একটি আগ্রহ কাজ করে। কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে, তার পরের দিন থেকেই এ অঞ্চলে ঈদ উদযাপিত হয়। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সৌদিতে চাঁদ দেখতে পাওয়ার দিন থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, এ বছর বাংলাদেশে রমজান মাস ৩০ দিনের হতে পারে। তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, এবার পাকিস্তানে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন