১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৩:২০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

সোমবার সকাল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১

  • শেয়ার করুন

তথ্য ডেস্কঃ রাজধানী ঢাকাসহ বিভিন্ন রেলস্টেশনে ট্রেনের টিকিট কাউন্টার সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে খুলছে। এ দিন যাত্রীবাহী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আগামী বুধবার (১১ আগস্ট) থেকে বাংলাদেশ রেলওয়ে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন জোড়া এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলবে। এ দিন ৭০৫ একতা এক্সপ্রেস, ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস, ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস, ৭৭১ রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে ও ৭৮৩ টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়বে না।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার বলেন, সোমবার সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
জানা গেছে, আন্তঃনগর ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে। অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার থেকে সোমবার সকাল ৮টা থেকে বিক্রি হবে।
স্বাস্থ্যবিধি পালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন