২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:৫৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

সুন্দরবনের সাবেক দস্যূরা পেলো র‍্যাবের ঈদ উপহার

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : ঈদ উপলক্ষ্যে সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৭ টি জলদস্যু বাহিনীর ২৮৪ জন সাবেক জলদস্যু পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় স্থায়ী বন্দর শিল্প এলাকার পিকনিক কর্নার এলাকায় তাদেরকে এ উপহার সামগ্রী বিতরণ করে র‍্যাব-৮।

নগদ অর্থসহ এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল-তেল-ঘি-সেমাই-চিনি-দুধ-লবণ-বাদাম-কিসমিস-জিরা-মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন উপস্থিত থেকে ঈদের এই উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন জানান, আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের -হত্যা ও ধর্ষণ-মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

উল্লেখ্য ২০১৮ সালের ১লা নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন