২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:১৮

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২

  • শেয়ার করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নির্বাচন কমিশনসহ দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থা কর্তৃক অনুমোদিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ০৮ ফেব্রুয়ারি মঙ্গলবার খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরীর হোটেল ক্যান্টনে সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনাড়ম্বর পরিবেশে কেক কাটা হয়।

ফাউন্ডেশনের গৌরবোজ্জ্বল এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তাগণ সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠা এবং করোনা সংক্রমণ রোধে সরকারের পাশাপাশি অধিকতর জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা গ্রহণের জন্য মানবাধিকার সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান।

সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী ও আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের এবং মোঃ হেলাল উদ্দিন, রোটাঃ খান ইমরান আহমেদ, বিমল মল্লিক, মোঃ হুমায়ুন কবির বালী, মোঃ মনির হোসেন, মোঃ ইউনুস সানা, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ লিটন হোসেন, ফটো সাংবাদিক আর জি উজ্জ্বল ও মামুন রেজা হাওলাদার প্রমুখ।

সভায় সদ্য সমাপ্ত ফাউন্ডেশনের খুলনা মহানগর শাখার পারিবারিক শিক্ষা সফরের পর্যালোচনা এবং মূল্যায়ন করা হয়। সবশেষে মহান ভাষা আন্দোলনের মাসে সকল শহীদদের আত্মার মাগফিরাত, করোনা আক্রান্তদের সুস্থতা ও এই মহামারী থেকে পরিত্রাণে মহান সৃষ্টিকর্তার রহমত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন