২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:২৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

সাতক্ষীরার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩

  • শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের কোদন্ডা কেরানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার বাপ্পি (৩২) ও তার শিশু পুত্র পবিত্র সরকার তূর্য (০৪)। এসময় গুরুতর আহত হয় বাপ্পির স্ত্রী শ্যামলী সরকার।
এঘটনায় বাস চালক ও বাসটিকে আটক করা হয়েছে। আটক বাস চালক সাতক্ষীরা সদরের মোঃ মাফু মন্ডল এর ছেলে নিজাম মন্ডল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাপ্পি তার শিশুপুত্র এবং স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল যোগে আশাশুনি থেকে বাড়ি ফিরছিল। তারা কোদন্ডা কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে ছেড়ে আসা দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো জ ১১-১২৩৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাপ্পীও তার শিশু পুত্রের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী গুরুতর আহত হয়। আহত শ্যামলী সরকারকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বিজৎ অধিকারী জানান, এঘটনায় ঘাতক বাসসহ এর চালককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন