১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৩৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

সমুদ্র হতে উদ্ধারকৃত ৪ জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪

  • শেয়ার করুন

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ঃ বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ বৃহস্পতিবার (১৫-০২-২০২৪) বঙ্গোপসাগরের গভীর সমুদ্র হতে গঠ জঅঋঋখঊঝ চজঙএজঊঝঝ নামক সিঙ্গাপুরগামী বাণিজ্যিক জাহাজ কর্তৃক উদ্ধারকৃত ৪ জেলেকে গ্রহণ করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার উদ্দেশ্যে কক্সবাজারে ইনানীতে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে। এর আগে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বাণিজ্যিক জাহাজটি দুর্ঘটনায় কবলিত ভাসমান ৪ জন জেলেকে জাহাজে উদ্ধার করে এবং গধৎরঃরসব জবংপঁব ঈড়ড়ৎফরহধঃরড়হ ঈবহঃবৎ (গজঈঈ) কর্তৃপক্ষকে অবগত করে।
খবর পেয়ে বঙ্গোপসাগরে টহলরত ‘বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়’ উপকূল হতে প্রায় ১৩২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র হতে ৪ জন জেলেকে গ্রহণ করে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও অন্যান্য সহযোগিতা প্রদান শেষে স্বজনদের কাছে পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে। উল্লেখ্য, গত ০৫ ফেব্রুয়ারি ২০২৪ কক্সবাজার ৬নং ঘাট হতে মাছ ধরার উদ্দেশ্যে ফিশিং ভেসেল ‘মা’ সমুদ্রে গমন করে এবং ০৯ ফেব্রুয়ারি ২০২৪ রাতে বোটের তলা ফেটে দুর্ঘটনায় পতিত হয়। বোটে থাকা ১৬ জনের মধ্যে ১১ জন জেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী ফিশিং বোটে উঠতে সক্ষম হয়। বাকি ০৫ জন জেলের মধ্যে ০১ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত জেলেরা হলেন মোঃ ইউনুস (৪০), মোহাম্মদ হোসেন (৩৭), মোঃ আবু বকর সিদ্দিক (৪০) এবং নূর মোহাম্মদ (৩৩) যারা সকলেই কক্সবাজারের স্থানীয় বাসিন্দা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন