২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:০২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১

  • শেয়ার করুন

বাগেরহাটে শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১০টায় ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে।

এর আগে সন্ধ্যায় নির্যাতিত ওই নারীর স্বামী বাদী হয়ে রুবেল ও সজলকে আসামি করে বাগেরহাট মডেল থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পরেই রুবেলকে গ্রেপ্তার করতে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তকিবুর রহমান এক দল ফোর্স নিয়ে অভিযান শুরু করেন।

অন্যদিকে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি টিমও রুবেলকে ধরতে অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানের মুখে পালিয়ে যাওয়ার সময় লখপুর এলাকা রুবেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল বর্তমানে র‍্যাব-৬-এর হেফাজতে রয়েছে।

গ্রেপ্তার রুবেল মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট গ্রামের মৃত জাকির হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে বাদেকাড়াপাড়া এলাকায় নানা বাড়িতে থাকতেন। নির্যাতনের স্বীকার ওই নারীর প্রতি তার লোলুপ দৃষ্টি ছিল। সজল মল্লিকের সহযোগিতায় কৌশলে ঘরে প্রবেশ করে ধর্ষণ করে সে।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায় কৌশলে ঘরে ঢুকে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে রুবেল হাওলাদার। পরবর্তীতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে নির্যাতিতা নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় সজল মল্লিক (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য আটক সজল মল্লিক বাদেকাড়াপাড়া এলাকার মফিজ মল্লিকের ছেলে।

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাহমুদ হাসান বলেন, বিষয়টি শুনে সকালেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সকালে একজনকে আটক করা হয়। পরবর্তীতে ওই নারীর ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি রুবেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন