২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৪৯

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

শুটিংয়ে নায়কের গুলিতে সিনেমাটোগ্রাফার নিহত, গুরুতর পরিচালক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১

  • শেয়ার করুন

শুটিংয়ের সময় হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে সিনেমাটির সিনেমাটোগ্রাফার নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন সিনেমাটির পরিচালক। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বোনানজা ক্রিক র‌্যাঞ্চে গতকাল বৃহস্পতিবার ওয়েস্টার্ন ঘরানার ‘রাস্ট’ সিনেমার শুটিং সেটে এমন ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, ৪২ বছর বয়সী নিহত নারীর নাম হালইয়ানা হুটচিনস। তিনি সিনেমাটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, সিনেমার পরিচালক জোয়েল সুজা গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন।

বার্তা সংস্থা এপির খবরে জানা গেছে, শুটিংয়ে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহার ব্যবহার করা হয়ে থাকে। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে সত্যিকারের বন্দুকও ব্যবহার করতে দেখা যায়। তবে, এ ঘটনায় ঠিক কী ঘটেছিল, তার বিস্তারিত এখনও জানা যায়নি।

নিউ মেক্সিকোর পুলিশ বলছে, তদন্ত চলছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন