১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:৩৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

শার্শায় ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট আটক।

প্রকাশিত: মার্চ ১, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।

যশোরের শার্শায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট আটক করেছে পুলিশ। আটক ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট মিষ্টি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
জানা যায়, মঙ্গলবার(১ মার্চ) নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজারে একটি ছোট মাইক্রোবাস থেকে নেমে বাজারের সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্ট মেন্টাল ষ্টোর, ইমান হোসেনের  চায়ের দোকানসহ বেশ কয়েকটি দোকানে ঢুকে সুরাইয়া আক্তার মিষ্টি নিজেকে ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন এবং মেয়াদোত্তীর্ন মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেয়। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হয় দোকান মালিকদের।

এসময় একজন শার্শা থানায় পুলিশকে ফোন দিয়ে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে কথিত ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট নামধারী সুরাইয়া আক্তার মিষ্টিকে আটক করে থানায় নিয়ে যায়। আটক সুরাইয়া আক্তার মিষ্টির কাছে একটি ডায়েরি, একটি নোট বুক ও ব্র্যাক এনজিওর একটি পরিচয়পত্র পাওয়া যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন জানান, ইতিপূর্বে সে নাভারণ বাজারের একটি ডায়াগনষ্টিক সেন্টারে রিসিপশন বিভাগে চাকরি করতো বলে প্রমাণ মিলেছে। এব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০১/০৩/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন