৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:১৭

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

শার্শায় ফেন্সিডিল ইয়াবা ও গাঁজা উদ্ধার মহিলা সহ আটক ৪।

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার মহিলা সহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী আটক।শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিবি যশোরের ইনচার্জ রুপণ কুমার সরকার জানান,ডিবির একটি টিম শার্শা থানাধীন নাভারন টু বেনাপোল গামী মহাসড়কের নাভারন কলেজের গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোছাঃ রহিলা খাতুন (৫৫),স্বামী-মোঃ ছবদার আলী মোড়ল, সাং-পুটখালী, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১০ (দশ) বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
অপর দিকে বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের উত্তর পার্শ্বে আব্দুস সোবহান, পিতা-ওহেদ আলী এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ মুনসুর আলী (৩৩), পিতামৃত- মনিরুজ্জামান, সাং-বাগুড়ী মাঠপাড়া, ও মোঃ বাবু হোসেন (৩১), পিতামৃত রুস্তম আলী, সাং-রাড়ীপুকুর মাঠপাড়া, উভয় থানা- শার্শা, জেলা-যশোরদ্বয়কে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ আটক করা হয়।
আর একটি অভিযানে বটতলা টু রাড়ীপুকুর গামী রোডের তিন রাস্তার মোড়ের জনৈক শাহিন (২৫), পিতা-আজিবর রহমান এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আমজেদ সরদার (৪৬), পিতা-পঞ্চাই সরদার, সাং-রাড়ীপুকুর, থানা-শার্শা, জেলা-যশোরকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৪/১১/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন