১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:০১

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল,
ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি তারা। তবে দুইজন কৌশলে পালিয়ে যায়।

শনিবার (০৭ জানুয়ারি) ভোরে পাঁচ ভূলাট এলাকা থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়। পলাতক দুই স্বর্ন পাচারকারীকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

পলাতক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০)।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্তের পাঁচভূলাট এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়। এসময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। সিজার মুল্য প্রায় দেড় কোটি টাকা।

তিনি আরও জানান, পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে স্বর্নের চালান শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৭/০১/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন