৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:০৪

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

শার্শা গোড়পাড়া পুলিশের হাতে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশিত: মে ৫, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ৪ কেজি গাঁজাসহ নাজমা খাতুন (৩০)নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।বুধবার দুপুরে তাকে আটক করা হয়।সে খুলনা জেলার রুপসা থানার রাজাপুর গ্রামের ফারুক মোল্লার স্ত্রী।
বর্তমানে শার্শা নাভারন মাঠপাড়া এলাকায় বসবাস করেন।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মহিলা মাদক ব্যবসায়ী বিপুল পরিমান গাঁজার চালান নিয়ে রামচন্দপুর গ্রাম হয়ে যশোরের দিকে যাচ্ছে।এমন সংবাদে ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রামচন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৫/০৫/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন