১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৩৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

লহ্মীদাঁড়ী নব উদয়ন সংঘের ত্রি-বার্ষিক সাধারন সভায় কমিটি গঠন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) : সমাজ সেবা ও মানবতার কল্যাণে নিবেদিত সামাজিক প্রতিষ্ঠান লহ্মীদাঁড়ী নব উদয়ন সংঘের ত্রি-বার্ষিক সাধারন সভা সংঘের নিজস্ব কার্যালয়ে শুক্রবার (২৯ অক্টোবর ২০২১) রাত ৮ টায় আলহাজ্ব মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান নাসিম, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলীয় চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মো: মোনাজাত আলী গাজী, জেলা আওয়ামী তরুণলীগের সভাপতি শাহানুর ইসলাম শাহীন, ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক দীপঙ্কর ঘোষ প্রমূখ। এ সাধারন সভায় উপস্থিত সকল সদস্য বৃন্দের সম্মুখে ২০১৮-২০১৯ এবং ২০২০-২০২১ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত সংঘের প্রকৃত আয়-ব্যয়ের বিবরণ তুলে ধরেন সংঘের সাধারন সম্পাদক পরিতোষ কুমার ঘোষ। বর্তমান কার্য নির্বাহী পরিষদের মেয়াদ শেষ হওয়ায় ত্রি-বার্ষিক সাধারন সভায় সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ১৬ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। আলহাজ্ব মো: অহিদুল ইসলামকে সভাপতি, মো: জালাল উদ্দীন মোল্যাকে সহ-সভাপতি, শ্রী পরিতোষ কুমার ঘোষকে সাধারন সম্পাদক, আলহাজ্ব মো: জাকির হোসেন মন্টুকে সহ-সাধারন সম্পাদক, আসাদুল ইসলামকে সাংগাঠনিক সম্পাদক, শ্রী সুভাষ চন্দ্র সরদারকে অর্থ সম্পাদক, শহিদুল ইসলামকে দপ্তর সম্পাদক, তরিকুল ইসলামকে নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক, মো: রবিউল ইসলামকে ক্রীড়া সম্পাদক, মো: আব্দুস সাত্তারকে সাহিত্য সম্পাদক, মো: সাজ্জাদ আলীকে সমাজ কল্যাণ সম্পাদক, জাহাঙ্গীর আলম , আমির হামজা, নজরুল ইসলাম, আব্দুল মমিন গাজী ও নাজমুল আলম রনিকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত করা হয়। সভা শেষে নৈশ ভোজে সকল সদস্যবৃন্দ ও নব গঠিত নির্বাহী কমিটির সদস্যরা মিলিত হন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লহ্মীদাঁড়ী নব উদয়ন সংঘের সদস্য আব্দুস সাত্তার জুয়েল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন