২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৫৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

র‌্যাবের ডিজি হলেন এম খুরশীদ হোসেন

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২

  • শেয়ার করুন

পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নবম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার নিলেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান নতুন ডিজির যোগাদানের বিষয়টি জানান।
র‌্যাবের নবম ডিজি হিসেবে এম খুরশীদ হোসেন দায়িত্ব নেওয়ার মাধ্যমে তিনি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হলেন।

এদিকে, একইদিন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্বভার নিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে র‍্যাবের ডিজি হিসেবে বদলি করা হয়।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।
এর আগে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে র‍্যাবের ডিজি হিসেবে বদলি করা হয়।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।

এর আগে তিনি সর্বশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন