২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:১৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

রূপসায় বাবাকে খুন করে সেপটিক ট্যাংকে লাশ, ঘাতক ছেলে আটক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১

  • শেয়ার করুন

রূপসায় বাবাকে খুন করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার প্রায় ৭ মাস পর লাশ উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে ভিকটিমের ছেলে নিয়ামুল ইসলাম তানভির (১৮) ও সহায়তাকারী জুম্মান (৪০) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক নিয়ামুল নিজের হাতে আপন বাবাকে হত্যার বিষয়টি স্বীকার করে।

স্বীকারোক্তিতে নিয়ামুল জানায়, প্রায় ৭ মাস আগে আনুমানিক ২৬ রমজান রাতে এ হত্যার ঘটনা ঘটে। রূপসা উপজেলার আইচগাতীর শোলপুর গ্রামে নিয়ামুল তার সহযোগী জুম্মানকে নিয়ে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে বাবা এনামুল হক এন্তে(৫০) কে হত্যা করে। পরবর্তীতে ঐ রাতেই মরদেহ নিয়ামুল তাদের বাড়ির পায়খানার সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেয়।
নিহত এনামুল হক এন্তে মৃগীরোগী ছিলো। যে কারণে এলাকায় প্রচার হয় যে ভিকটিম মৃগী রোগে মারা গেছে।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈম (১১) কে মারধর করলে এক পর্যায়ে নাঈম চিৎকার করে তার বাবার হত্যার কথা বলতে থাকে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেলে নিয়ামুল দিঘলিয়ার একটি গ্রামে আত্মগোপন করে। পরে পুলিশ পলাতক আসামীদের আটক করে এবং এনামুল হক এন্তের গলিত লাশ উদ্ধার করে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গলিত লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন