১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:১৩

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

রূপসায় ঘরবাড়িতে লুটপাটকারীদের শাস্তির দাবি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক হামলা-ভাঙচুর ও ঘরবাড়িতে লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার ও মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্ৰ প্রামাণিক বলেন, ৭ আগস্ট খুলনার রূপসা উপজেলার শেয়ালী গ্রামে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়িঘর-দোকানপাট-উপাসনালয় ভাঙচুর করে। এ ঘটনায় নারী ও শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৮ লাখ ৬৪ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

গোবিন্দ চন্দ্ৰ প্রামাণিক বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের জমিজমা দখল, দেশত্যাগের হুমকি ও উপাসনালয়ে ভাঙচুর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় আসামিদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার করে শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা দাবি করছি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয়কৃষ্ণ ভট্টাচার্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন