১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৪১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের সুযোগ নেই : রুশ কূটনীতিক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২২

  • শেয়ার করুন

রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার মতো পরিস্থিতি কখনোই তৈরি হবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এর কারণ হিসেবে তিনি বলেছেন, রাশিয়াকে বহিষ্কারের জন্য নিরাপত্তা পরিষদ এমন সুপারিশ করবে না। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানায়।

এক সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা জানান, রাশিয়ার কাছ থেকে জাতিসংঘের সদস্যপদ কেড়ে নেওয়ার সুযোগ নেই।

তাঁর মতে, জাতিসংঘ সনদের ৬ নম্বর ধারা অনুযায়ী সাধারণ পরিষদ কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে। তবে, এর আগে নিরাপত্তা পরিষদ থেকে সে বিষয়ে সুপারিশ আসতে হবে।

জাখারোভা বলেন, ‘নিরাপত্তা পরিষদের কাছ থেকে এমন সুপারিশ আসার সম্ভাবনা নেই বললেই চলে। এ রকম সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কেবল নিরাপত্তা পরিষদের ৯ সদস্যের সবার সমর্থনই নয়, সেই সঙ্গে ভেটো ক্ষমতাধারী ৫ স্থায়ী সদস্যকেও রাজি থাকতে হবে।’

‘বলাই বাহুল্য, এই ৫ দেশের একটি হলো রাশিয়া’, যোগ করেন রুশ কূটনীতিক।

তিনি জানান, যদিও পশ্চিমের দেশগুলোতে রাশিয়াবিরোধী অপপ্রচার তুঙ্গে উঠেছে, তবুও রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের বিষয়টি একটি ‘সুদূরপ্রসারী চিন্তা’।

ইউক্রেনীয়রা ফেব্রুয়ারির অনেক আগে থেকেই রুশবিরোধী প্রচারণায় ব্যস্ত ছিল উল্লেখ করে জাখারোভা আরও বলেন, ‘ওয়াশিংটনের অনুসারীরা তাদের (মার্কিনীদের) দেখানো পথেই হেঁটে গেছে এবং আমাদের দেশের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপে সমর্থন জানিয়েছে।’

‘কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে তাদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই। দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়ার তো প্রশ্নই ওঠে না।’

জাতিসংঘের অন্য অনেক সদস্য রাষ্ট্র রাশিয়ার সঙ্গে গঠনমূলক ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে তৈরি বলেও জানান এই রুশ কূটনীতিক। এ বিষয়ে তিনি বলেন, ‘তাদের এই ইচ্ছার বিষয়টি তারা নিশ্চিতও করেছে। তারা ঐক্যবদ্ধ পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছ থেকে আসা চাপ ও ব্ল্যাকমেইলকে অবজ্ঞা করতেও রাজি।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন