৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৯:৩০

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

রানির শেষকৃত্য হতে পারে ১৯ সেপ্টেম্বর, যোগ দেবেন বাইডেন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২

  • শেয়ার করুন

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে বইছে শোকের বন্যা। তবে রানির শেষকৃত্য এখনেই অনুষ্ঠিত হচ্ছে না। রানির মৃত্যুতে গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে শোক শুরু হয়েছে যা আগামী ১০ দিন ধরে চলবে। তাই ধারণা করা হচ্ছে, রানির শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর হতে পারে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যদিও এ বিষয়ে আমি এখনও বিস্তারিত জানি না, তবে আমি সেখানে যাব।
কবে শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হবে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন হতে পারে।

এ বিষয়ে শুক্রবার (৯ সেপ্টেম্বর) ওহিওতে কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে বাইডেন সাংবাদিকদের জানান, আমি এখনও রানির সন্তান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলিনি। তিনি বলেন, আমি তাকে চিনি…তবে এখনও ফোন দেওয়া হয়নি।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে বইছে শোকের বন্যা। তবে রানির শেষকৃত্য এখনেই অনুষ্ঠিত হচ্ছে না। রানির মৃত্যুতে গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে শোক শুরু হয়েছে যা আগামী ১০ দিন ধরে চলবে। তাই ধারণা করা হচ্ছে, রানির শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর হতে পারে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তার মৃত্যুতে জেষ্ঠ্য সন্তান ও প্রিন্স চার্লসকে আনুষ্ঠানিকভাবে দেশের রাজা ঘোষণা করা হবে আজ শনিবার (১০ সেপ্টেম্বর)।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন