১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:৫৮

শিরোনাম
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২

  • শেয়ার করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।

আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের সবশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে। এটি ঢাকা থেকে ৫১৮ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একদম পশ্চিমবঙ্গ এলাকা ঘেঁষে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে, ভারতের কাছাকাছি। ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে কেউ হতাহত হয়েছেন কি না- সে খবরও পাওয়া যায়নি।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় ৫. ২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন