১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৩৭

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে পুড়িয়ে হত্যা।

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে। মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে ও একজন পরিবহন শ্রমিক।
এলাকাবাসী জানান, শুক্রবার ভোর রাতে হঠাৎ পাশের বাড়ির চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বাড়ির ভিতরে আগুন জ্বলছে। আমরা প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভাতে থাকি। এক পর্যায়ে দেখি একটি মটরসাইকেলে আগুন লেগেছে এবং সাইকেলের নিচে একটি লোক চাপা পড়া অবস্থায় পুড়ে গেছে। পরে থানায় বিষয়টি জানানো হয়। পরে খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এলাকাবাসী আরোও জানান, উপজেলার কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে নিচ তলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে সে বাড়িতে ছিলেন না। এলাবাসীর ধারনা সাইদুর রহমানে স্ত্রী বিথী খাতুনের সাথে নিহত লোকটি প্রেমের সম্পর্ক থাকতে পারে।
শার্শা থানার অফিসার ইসচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক, ভাড়াটিয়ার স্ত্রীসহ চার জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনা তদন্ত না করে কিছুই বলা সম্ভব হবে না। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৩/০৯/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন