৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:৩৬

শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

মোংলায় বিয়ার ও মদসহ আটক ১

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

তথ্য অনলাইন ডেস্ক: মোংলার বাস স্ট্যান্ড এলাকা থেকে বিয়ার ও মদসহ একজনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-০৬ জানায়, মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন অনুপম খানের আবাসিক হোটেলের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের সময় সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মাদকদ্রব্যসহ মোঃ বিল্লাল গাজী (২২) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ ক্যান বিদেশী বিয়ার ও ৬ বোতল দেশীয় মদ জব্দ করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বিল্লাল বরগুনা জেলার বেতাগী থানার গ্রামদ্দন এলাকার মোঃ মোস্তফা গাজীর ছেলে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন