২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

মোংলায় বাড়ী জবরদখল চেষ্টায় হামলা, ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : মোংলায় একটি বাড়ী জবরদখল চেষ্টায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে । এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম তার পৈত্তিক জমিতে ১৯৮৬ সাল থেকে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন শহরের মাদ্রাসা রোডের বুলবুল গং। বাড়ী জবরদখলের আশংকায় মনোয়ারা বেগম প্রতিপক্ষ বুলবুল গংয়ের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন। আদালতে সেই মামলা চলামন রয়েছে।

মামলা চলমান থাকা সত্বেও মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বুলবুল তার সহযোগী কাওসার, বাচ্চু, নুর ইসলাম ও রবিউলসহ ১২/১৪জন লোক নিয়ে মনোয়ারা বেগমের পৈত্তিক জমির বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। এ সময় হামলাকারীরা মনোয়ারা বেগমের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩লাখ টাকা মূলের মালামাল লুটে নেয়। পরে এ ঘটনায় দুপুরেই হামলা, লুট ও জমি জবরদখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মনোয়ারা।

মনোয়ারা বেগম বলেন, আমার পৈত্তিক সম্পত্তিতে (জমি) আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। কিন্তু প্রতিপক্ষ বুলবুল গং আমাদের এ জমি জবরদখলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এনিয়ে আমরা বাগেরহাট আদালতে মামলা করেছি। সেই মামলাও চলমান রয়েছে। তারমধ্যেই মঙ্গলবার দুপুরে আমাদের জায়গা দখলের জন্য বাড়ীঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে। ঘর থেকে টাকাপয়সা, সোনাদানা ও মালামাল লুট করে নিয়ে গেছে তারা। আমরা এ ঘটনায় পুলিশের কাছে ন্যায় বিচার চাই।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তে এসআই হাদীউজ্জামানকে দেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন