৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১২:১৭

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস-এর বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ঃ ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে আজ বুধবার (১০-১২-২০২৫) দ্বিতীয় দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন দিন ব্যাপি এই সম্মেলনের ২য় দিনে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান।

নৌবাহিনী প্রধান তাঁর ভাষণের শুরুতেই বিজয়ের এই মাসে সশস্ত্র বাহিনীর সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর কৃতজ্ঞতার সাথে স¥রণ করেন।

তিনি বলেন, ‘মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস’ একটি স্বনামধন্য সেবাদানকারী আন্তঃবাহিনী প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। ‘সেবাই ব্রত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এমইএস এর সদস্যবৃন্দকে বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে আধুনিক প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নির্মাণনীতির আলোকে কাজ করার আহবান জানান।

দক্ষ মানব সম্পদ, টেকসই নকশা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে ভবিষ্যতেও এমইএস তার সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। এ সময় প্রধান অতিথি এমইএস এর কর্মকর্তাগণের নিকট হতে উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে নৌবাহিনী প্রধান সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত নির্মাণ সামগ্রীর স্টল পরিদর্শন করেন।

সম্মেলনের ৩য় দিনে এমইএস এর সামরিক-বেসামরিক কর্মকর্তাগণের সমন্বয়ে দেশের স্বনামধন্য ০৫টি প্রতিষ্ঠানের কারখানা, উৎপাদিত পণ্যের গুণগতমান এবং উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করা হবে। এতে কর্মকর্তাগণ কারিগরি অভিজ্ঞতা অর্জন করবেন, যা সশস্ত্র বাহিনীর নির্মাণাধীন ও নির্মিতব্য প্রকল্প কাজের গুণগতমান বজায় রাখতে সহায়তা ভূমিকা পালন করবে। এছাড়াও এমইএস এর বার্ষিক সম্মেলনে প্রশাসনিক, কারিগরি, আর্থিক, কল্যাণমূলক এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে পরিচালক, পূর্ত পরিদপ্তর, বাহিনী সদর দপ্তরসমূহের পরিচালকবৃন্দ, পূর্ত পরিচালক ও প্রধান প্রকৌশলী, সেনা, নৌ এবং বিমান বাহিনী এমইএস এর সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন