২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৯:২৮

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা, ২৬ মার্চ ২০২৫: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বুধবার (২৬-০৩-২০২৫) নৌ অঞ্চলসমূহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন নৌ অঞ্চলসমূহের মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিসমূহে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ, শিশু নিকেতনে যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং মোংলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানসমূহে বিভিন্ন পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিশেষায়িত স্কুল ‘আশার আলোর’ শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, সদর ঘাট ঢাকায় বানৌজা চিত্রা, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জে বানৌজা অতন্দ্র, বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল খুলনায় বানৌজা অপরাজেয়, নেভাল বার্থ দিগরাজে বানৌজা ধলেশ্বরী, মেরিন ওয়ার্কশপ জেটি বরিশালে বানৌজা পদ¥া এবং বিআইডব্লিউটিএ ঘাট চাঁদপুরে বানৌজা শহীদ ফরিদ দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়। দর্শনার্থীরা
নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করতে পেরে ব্যাপক উচ্ছাস প্রকাশ করেছে। দিবসটি পালনের অংশ হিসেবে নৌ অঞ্চলসমূহে সকল জাহাজ ও ঘাঁটিতে পতাকা দ্বারা সজ্জিত করা হয় এবং সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জা করা হয়। পাশাপাশি চট্টগ্রামে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন