৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৫৩

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ভারতফেরত তরুণীদের জন্য আলাদা কোয়ারেন্টিন সেন্টার।

প্রকাশিত: মে ২১, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল দিয়ে ভারত থেকে একা ফেরা তরুণীদের জন্য নারীদের তত্ত্বাবধানে নতুন একটি কোয়ারেন্টিন সেন্টার খোলা হয়েছে। সেখানে বর্তমানে ১০ তরুণী অবস্থান করছেন।

খুলনায় কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত তরুণী ধর্ষণের ঘটনায় যশোরে এই বিশেষ সতকর্তামূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।
যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ মে ভারত থেকে ফিরে এক তরুণী খুলনা নগরীর পিটিআই ট্রেনিং সেন্টারের দ্বিতীয় তলার মহিলা হোস্টেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন।

গত ১৪ মে রাত সাড়ে ১২টার দিকে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।
এরপর তিনি গত ১৭ মে খুলনা সদর থানায় মোখলেছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যশোর জেলা প্রশাসন নারীদের তত্ত্বাবধানে পৃথক কোয়ারেন্টিন সেন্টার খুলেছে। যশোরের বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটি থেকে ওই কেন্দ্রের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

ওই কেন্দ্রের ভেতরে পুরুষের প্রবেশ নিষেধ। বৃহস্পতিবার কেন্দ্রটি খোলা হয়েছে। সেখানে বর্তমানে ১০ তরুণী ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন।
এ বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকতা মীর আলিফ রেজা বলেন, খুলনায় কোয়ারেন্টিনে থাকা তরুণী ধর্ষণের অভিযোগের পর আমরা বিশেষ সর্তকতা নিয়েছি। ভারত থেকে ফেরা একক নারীদের জন্যে জয়তী সোসাইটির বিশেষ কোয়ারেন্টিন সেন্টার খোলা হয়েছে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সবকিছুই নারীদের তত্ত্বাবধানে চলছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২১/০৫ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন