১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৩৯

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

ভারত সরকারের উপহারের ৪র্থ চালানের ২৯ টি এ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট ১০৯ টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। ওই ঘোষনা অনুযায়ী উপহারের চতুর্থ চালানের ২৯ টি অ্যাম্বুলেন্স রোববার বিকাল ৫ টার সময় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ২৯ টি অ্যাম্বুলেন্স আজ এসেছে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। দ্বিতীয় চালান আসে ৬ আগষ্ট তৃতীয় চালান আসে ২৬ আগষ্ট। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের উপহার দেওয়া ২৯ টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর এসেছে রোববার বিকাল ৫ টায়।খুব তাড়াতাড়ি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে।সিঅ্যান্ডএফ উত্তরা মটর এর প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের ২৯টি অ্যাম্বুলেন্স এর কাগজপত্র কাস্টমসে দেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের সহকারী উপপরিচালক আতিকুল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ভারত সরকারের উপহারের ২৯ টি অ্যাম্বুলেন্স বন্দরে রাখা হয়েছে। খুব দ্রুত ঢাকায় পাঠানোর জন্য বন্দর ও কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করা হবে। ১০৯ টি এ্যাম্বুলেন্সের মধ্যে এ পর্যন্ত ১০০ টি দেশে এসেছে। বাকি ৯ টি খুব দ্রুত আসবে বলে তিনি জানান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১২/০৯/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন