১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৩৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে দলিত হরিজনদের দৃঢ় কন্ঠস্বর

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগীতায়, ইউএসএইড এর অর্থায়নে এবং ওয়ার্কিং গ্রুপ ও দলিত হরিজন সম্প্রদায়ের সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০২৪ উদযাপন করেন।
দিবসটি র‌্যালি, মানববন্ধন ও পথনাটকের মধ্য দিয়ে উদযাপিত হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় খুলনার ৬ নং ঘাট আশরাফ মামুর মাজার সংলগ্ন সড়কে এ দিবসটি উদযাপন করা হয়।


উক্ত দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএইড, বাংলাদেশ এর গণতন্ত্র, মানবাধিকার এবং শাসন কার্যালয়ের পরিচালক এলেনা থানছি, সভাপতিত্ব করেন দলিত এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।
র‌্যালি ও মানববন্ধনে দলিত হরিজনদের বিভিন্ন দাবিতে মুখরিত ছিল। এর মধ্য দলিতদের অন্যতম দাবি ছিলো বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করা, সংখ্যালঘু কমিশন গঠন করা, বৈষম্য বিলোপ আইন পাস, দলিত হরিজনদের জন্য স্থায়ী আবাসন, শিক্ষা ইত্যাদি।
এ র‌্যালি, মানববন্ধন ও পথনাটকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনা বিনতে মাসুদ, প্রোজেক্ট ম্যনেজমেন্ট স্পেশালিস্ট, ইউএসএইড, বাংলাদেশ, রুমানা আমিন, প্রোজেক্ট ম্যনেজমেন্ট স্পেশালিস্ট, ইউএসএইড, মঞ্জুরে এলাহী সুমন, ডেপুটি চিপ অফ পার্টি, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, মেহেদী হাসান, প্রোগ্রাম স্পেশালিস্ট, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, ইফফাত জেরিন,অ্যাডভোকেসি স্পেশালিস্ট, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, ঢাকা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসরাত নূয়েরী হোসেন, প্রকল্প ব্যবস্থাপক, সেইড প্রকল্প, বিকাশ কুমার দাস, হেড অব প্রোগ্রাম, দলিত, প্রদীপ কুমার দাস, অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন অফিসার, দলিত, অরুন দাশ, সম্পা দাস প্রমুখ।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন