১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:১৭

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোলের সফল নারী উদ্যােক্তা সাহিদা রহমান সেতু’র সংবর্ধনা।

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২

  • শেয়ার করুন

মোঃ মিলন হোসেন বেনাপোল,

যশোর বেনাপোলের উদীয়মান সফল নারী উদ্যােক্তা  সাহিদা রহমান সেতুকে কলকাতায় গ্লোবাল ফেইম অ্যাওয়ার্ড   মাদার তেরেসা  ইন্টারন্যাশনাল  অ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত  হওয়ায়  আজ শনিবার সন্ধ্যায়  হোটেল সানরুপ ইন্টারন্যাশনালে  প্রেসক্লাব বেনাপোলের উদ্যােগে সংবর্ধনা দেওয়া  হয়েছে।

প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলনের সভাপতিত্বে ও প্রেস ক্লাব বেনাপোলের সহ সভাপতি আলহাজ্ব বকুল মাহবুব এর সঞ্চালোনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান বকুল,কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান ।এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, দৈনিক  ইত্তেফাকের কাজী শাহজাহান সবুজ, বেনাপোল টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান,বেনাপোল রিপোটার্স ইউনিটির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক ফারুক হাসান, রিপোর্টার প্রেসক্লাবের সেক্রেটারি এম,এ রহিম,দৈনিক সংগ্রাম এর মশিয়ার রহমান কাজল,দৈনিক সংবাদের দেবুল কুমার,দৈনিক ভোরের পাতার সেলিম রেজা,এশিয়ান টেলিভিশন এর মোঃ মিলন হোসেন,যায় যায় দিনের জিএম আশরাফ,মোহনা টিভির শিশির কুমার,এসএ টিভির শেখ নাসির উদ্দিন,চ্যানেল এস এর ইসমাইল হোসেন,আনন্দ টিভির হাবিবুর রহমান নাসির, সাম্প্রতিক দেশকাল মোঃ নজরুল ইসলাম,দৈনিক আজকালের নজরুল ইসলাম,বার্তা কন্ঠের সৌরভ হোসেন।

নারী উদ্যোক্তা হিসেবে অসামান্য ভূমিকার জন্য সম্প্রতি তাকে এই পুরস্কার দেওয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিশেষ অতিথি বলিউড তারকা বিপাশা বসু তার হাতে পুরস্কার তুলে দেন। ভি কানেক্ট স্টারের আয়োজনে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুভূতি ব্যক্ত করে সাহিদা রহমান সেতু বলেন, এটি আমার জন্য অনেক গর্বের। বাংলাদেশের সীমান্ত শহর বেনাপোলের একজন নারী হিসেবে বিদেশের মাটিতে এমন পুরস্কার অর্জনে আমি সত্যিই আনন্দিত।তিনি অনুষ্ঠান আয়োজকদেরও ধন্যবাদ জানান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/০৩/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন