১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:৩৩

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোলে কোয়ারেন্টিনে থাকা এক শিশুর করোনা শনাক্ত।

প্রকাশিত: মে ২০, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ১০ বছরের একটি শিশুর করোনা শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটি ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত।

বৃহস্পতিবার (২০ মে) দিনগত রাতে শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ওই শিশু ব্লাড ক্যান্সারের রোগী।

উন্নত চিকিৎসার জন্য তাকে তার মা ও মামা ভারতে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন তারা।

এরপর জেলা প্রশাসন ওই শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়। কোয়ারেন্টিনের ১৪তম দিনে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।তার বাড়ি শার্শা বাগআঁচড়া এলাকায় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মী হাসানুজ্জামান।

পরে পরীক্ষার রিপোর্টে শিশুটির করোনা শনাক্ত হয়। তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, শিশুটি যেহেতু ভারত থেকে ফিরেছে, তাই ধারণা করা হচ্ছে, সে করোনার ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২০/০৫/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন